আজকে আমার এই ব্লগটা শুরু করলাম। আমি এখনো খুব নিশ্চিত না আসলে কি লিখব এখানে। নিজের একটা ব্লগ থাকা আর ডাইরি লেখার মধ্যো আসলে অনেক তফাত। ডাইরি আমাকে যে ব্যক্তিগততা দেয় ব্লগ কখোনই আমাকে সেটা দিবেনা। আর আনি যে খুব ডাইরি লিখি তাও না। তবে মাঝে সাঝে লিখি আর কি। খুব ব্যাক্তিগত অনুভুতিগুলোই সাধারনত লেখা হয়। এই বাক্যটি লেখার পরেই মনে হয় একটা রাস্তা দেখতে পাচ্ছি আসলে আমি কি লিখব এখানে। মাথার মধ্যো সব সময় সমসাময়িক ঘটনা কেন্দ্রিক যে ভাবনাগুলো কিলবিল করে সেগুলো ডাম্প করার জন্য ব্লগটা মনে হয় সবচেয়ে উপযুক্ত জায়গা হবে।
অনেক সীমাবদ্ধতা নিয়ে লিখতে হয়। শুধুমাত্র ফোনেটিক কিবোর্ডের উপর নির্ভর করে ব্লগ লেখা আর ডিংগী নিয়ে আটলান্টিক পাড়ি দেয়া সমান কথা। টায়প করতে গিয়ে অনেক ভুল হয়, সেগুলো ঠিক করতে গিয়ে মাথার মধ্যো থাকা ভাবনার সূতোটা মুহুর্তেই কর্পুর এ রুপ নিতে পারে। আমার জন্য এ খুব স্বাভাবিক ব্যাপার। শ্রুতিধর না হলেও মনে রাখতে পারতাম বেশ ভালোই। ইদানিং বেশ খাবি খাই স্মরনশক্তিকে নিয়ে। এই যে আরো কি কি যেন সীমাবদ্ধতা ছিল সব গিলে বসে আছি। যাইহোক মনে পড়লে আবার লিখবোনে। এটা তো আমারই ব্লগ। এটাকে নিয়ন্ত্রন করবো আমি। ছোট হলেও এই নিয়ন্ত্রনের ক্ষমতাটা যখন পুরোপুরি অনুভুতিতে নিতে পারবো তখন মনে হয় লিখে আরো আনন্দ পাওয়া যাবে।
Saturday, 5 June 2010
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment